নোয়াখালীর বিতর্কিত নেতা ধানের শীষের প্রচারণায়, ছবি ভাইরাল

  • নোয়াখালী প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৫:১৩ পিএম
নোয়াখালীর বিতর্কিত নেতা ধানের শীষের প্রচারণায়, ছবি ভাইরাল

ছবি: প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরে মা-মেয়ে গণধর্ষণ মামলার প্রধান আসামি এবং স্থানীয় নেতার আবুল খায়ের মুন্সি ওরফে ‘মুন্সিয়া চোরা’কে বিএনপির নির্বাচনী প্রচারণায় দেখা যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে চরওয়াপদা ইউনিয়নের আল-আমিন বাজারে বিএনপির নির্বাচনী কার্যালয়ে তার উপস্থিতির একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। জানা যায়, শনিবার বিকেলে কার্যালয়ে বসে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে প্রচারণা বিষয়ে আলোচনা করছিলেন আবুল খায়ের মুন্সি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি কর্মী গোপনে তার ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করলে তা ভাইরাল হয়। বিষয়টি বিএনপির স্থানীয় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে অসন্তোষের সৃষ্টি করেছে। তারা প্রশ্ন তুলেছেন, ঊর্ধ্বতন নেতারা কী কোনো অনৈতিক সুবিধার বিনিময়ে এই বিতর্কিত নেতাকে দলের সঙ্গে যুক্ত করছেন।

চরওয়াপদা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবুল খায়ের মুন্সি বলেন, তিনি অনেক আগে আওয়ামী লীগের রাজনীতি ছাড়েছেন এবং বর্তমানে বিএনপির সঙ্গে যুক্ত হয়েছেন।

চরওয়াপদা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অলি উদ্দিন সেলিম এই বিষয়কে অবাক হওয়ার মতো ঘটনা হিসেবে উল্লেখ করে বলেন, “যদি তার মতো চিহ্নিত অপরাধী বিএনপির হয়ে প্রচারণায় অংশগ্রহণ করে, সাধারণ ভোটারদের দলে আস্থা ক্ষুণ্ণ হতে পারে।”

উল্লেখ্য, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে সুবর্ণচর উপজেলায় মা ও মেয়েকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় আবুল খায়ের মুন্সি প্রধান আসামি হিসেবে দীর্ঘ সময় কারাবরণ করেছেন এবং এলাকায় তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

এসএইচ 


 

Link copied!