বিএনপি সমর্থিত প্রার্থীর ভোট বর্জন, তবে কী হাসনাতের সহজ জয়?

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৫:৪০ পিএম
বিএনপি সমর্থিত প্রার্থীর ভোট বর্জন, তবে কী হাসনাতের সহজ জয়?

ছবি: সংগৃহীত

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষ হওয়ার পর বিকাল সাড়ে চারটার দিকে তিনি এ ঘোষণা দেন।

জসিম উদ্দিন ছিলেন দেশের আলোচিত প্রার্থী, এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তার ভোট বর্জনের ফলে এলাকায় নতুন রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। এখন লক্ষ্য সকলের নজর হাসনাত আবদুল্লার জয় নিশ্চিত হবে কি না, তা নিয়ে।

নির্বাচনী পর্যবেক্ষকরা জানান, ভোট বর্জনের ঘোষণা এলেও কেন্দ্রগুলোতে সাধারণ ভোটারদের মধ্যে কোনো বিশৃঙ্খলা দেখা যায়নি। তবে রাজনৈতিক মহলে জল্পনা চলছে, ভোট বর্জন ফলাফলকে কতটা প্রভাবিত করবে।

এসএইচ 

Link copied!