বৃদ্ধা মাকে মারধর করায় গলায় পানির কলস ঝুলিয়ে বাজার ঘুরিয়ে শাস্তি ছেলেকে

  • নোয়াখালী প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ১০:৫৭ এএম
বৃদ্ধা মাকে মারধর করায় গলায় পানির কলস ঝুলিয়ে বাজার ঘুরিয়ে শাস্তি ছেলেকে

মায়ের গায়ে হাত তোলা এবং খাবার না দেওয়ার মতো জঘন্য অপরাধের শাস্তিস্বরূপ এক যুবককে গলায়  কলস ঝুলিয়ে পুরো বাজার ঘোরানোর এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। আধুনিক বিচারব্যবস্থার বাইরে গিয়ে স্থানীয়দের দেওয়া এই "সামাজিক বিচার" এখন এলাকায় সাধারণ মানুষের মাঝে চাঞ্চল্যকর ও কৌতূহল তৈরি করেছে।

রবিবার সকালে সেনবাগ উপজেলা ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। এ সময় ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রহমান হাতে বেত নিয়ে প্রকাশ্যে এ শাস্তি দেন। ওই যুবক নাম মোহাম্মদ সহিদ সে একই ইউনিয়নের চিলাদি গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পেশায় দিনমজুর। 

জানা গেছে, অভিযুক্ত ওই ব্যক্তি বাড়িতে ছাগলের মাংস রান্না করলেও বৃদ্ধা মাকে এক লোকমাও খেতে দেয়নি। উল্টো মা যখন খাবারের আকুতি জানান, তখন তাকে নির্মমভাবে মারধর করে ওই যুবক। বিষয়টি নিয়ে তার মা অভিযোগ দিলে গতকাল রাতে তাকে চকিদার দিয়ে তাকে ইউনিয়ন পরিষদ নিয়ে আসে। পরে রবিবার সকালে এ শাস্তি প্রদান করা হয়।   

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত ব্যক্তিকে একটি গলায় পানি কলস ঝুলিয়ে রাখা হয়। এরপর সে কলেসে পানি ভরে  পুরো বাজার প্রদক্ষিণ করায়। এসময় ওই যুবককে দিয়ে উচ্চস্বরে বলানো হয়: "এই শাস্তি কিসের লাই? মারে মারার লাইগা!"

ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রহমান  উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে বলছেন, "কোনো লোক যদি মাকে ভাত না দেয় বা মারধর করে, তবে তাকে পুলিশে দেওয়ার দরকার নেই। আমরা এখানেই বিচার করব। এই লোক এখন গোটা বাজারে হাঁটবে আর চিৎকার করে নিজের অপরাধ স্বীকার করবে।

এ,

Link copied!