ফাইল ছবি
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে একটি ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি ও পুলিশের সঙ্গে বাগবিতণ্ডার ঘটনায় দুই বাইকারকে আটক করে পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলার সাহা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিন। আটক দুই যুবক হলেন আলমগীর হোসেন ও ইজাজ তানভীর তুষার। তারা ভুরুঙ্গামারী উপজেলার বাসিন্দা।
পুলিশ ও পাম্প সূত্রে জানা যায়, সকাল থেকে প্রশাসনের তত্ত্বাবধানে প্রতি মোটরসাইকেলে ৩০০ টাকার তেল সরবরাহ করা হচ্ছিল। এ সময় ওই দুই বাইকার ৫০০ টাকার তেল দেওয়ার দাবি জানিয়ে উত্তেজনা সৃষ্টি করেন। একপর্যায়ে তারা পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং পুলিশের ওপর চড়াও হন বলে অভিযোগ ওঠে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ঘটনাস্থল থেকে তাদের আটক করে পুলিশ।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেনের কাছে মুচলেকা নেওয়ার শর্তে তাদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। তিনি জানান, ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটাবেন না-এ মর্মে মুচলেকা নিয়ে তাদের মুক্তি দেওয়া হয়েছে।
এসএইচ
আপনার মতামত লিখুন :