ছবি : প্রতিনিধি
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৩ মে) সকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের আয়োজনে কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিক উপলক্ষে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় কবির স্মৃতি বিজড়িত স্থান মিশন পাড়ায় পুষ্পমাল্য অর্পণ, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রথম দিনের অধিবেশন শুরু হয়।
নির্বাহী অফিসার শাহিন আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ড. মুন্সী আবু সাঈফ, জেলা জাসাসের সাধারন সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তনু, কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের সভাপতি মো. শামস উদ্দিন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ টুটুল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খন্দকার নুসরাত জাহান করবী।
পিএস
আপনার মতামত লিখুন :