আপনারা বিরোধী দল হিসেবে ব্যর্থ হয়েছিলেন: সারজিস আলম

  • পিরোজপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৬, ০৫:০২ পিএম
আপনারা বিরোধী দল হিসেবে ব্যর্থ হয়েছিলেন: সারজিস আলম

ছবি : প্রতিনিধি

‎পিরোজপুর: ‎জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আপনাদের শিখাতে হবে না বিরোধী দল কি কর্মসূচি করবে। আপনারা বিরোধীদল হিসেবে ব্যর্থ ছিলেন। আপনারা যখন মার্চ টু ডেমোক্রেসির ঘোষণা দিয়েছিলেন তখন শুধুমাত্র একটি বালুর ট্রাক দিয়ে আপনাদের পুরো লংমার্চকে শেষ করে দেওয়া হয়েছিল‌‌। আপনারা বালুর ট্রাককেও সরাতে পারেন নাই।

‎সোমবার (৭ সেপ্টেম্বর)  দুপুরে পিরোজপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, তাহলে আপনারা বিরোধী দল হিসেবে ব্যর্থ হয়েছিলেন সেই লংমার্চ দিতে। সেই ব্যর্থ বিরোধী দলের নসিহত নিয়ে আমাদেরকে বিরোধীদলের কার্যক্রম ঠিক করে দিতে হবে না। আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হবো না বিএনপি যেন সেই স্বপ্ন না দেখে। আমরা আমাদের কর্মসূচি নিজেরা ঠিক করব। যদি বিএনপি মনে করে তারা তাদের জায়গা থেকে আমাদের প্রতিরোধ করবে তাহলে আমরা মনে করি এটার ফলাফল কখনো ভালো হবে না।

তিনি বলেন, বিএনপির আমাদেরকে শিখাতে হবে না আমরা কিভাবে কর্মসূচি করবো তারা বলছে এটা লং মার্চ না রোড মার্চ আবার কেউ কেউ বলছে লং ড্রাইভ। আমাদের এটা যদি লং ড্রাইভ হয় তাহলে বেগম খালেদা জিয়া যেটা করেছিল সেটাও লং ড্রাইভ আর বেগম খালেদা জিয়ারটা যদি লংমার্চ হয় তাহলে আমাদেরটাও লং মার্চ।

‎জাতীয় নাগরিক পার্টি এনসিপির পিরোজপুর জেলা আহবায়ক হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সদস্য সচিব মাইনুল আহসান মুন্না এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ঝালকাঠি ১ আসনের সংসদ সদস্য ও এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ডা. মাহমুদা মিতু, এনসিপির যুগ্ন আহবায়ক সরোয়ার তুষারসহ জেলা-উপজেলার নেতৃবৃন্দ।

পিএস

Link copied!