ছবি : প্রতিনিধি
ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ১৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে ভূল্লী উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ী হাটপাড়া জামে মসজিদের সামনে কাঁচা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ভূল্লী উপজেলার কুমারপুর (বসিরপাড়া) এলাকার আবুল কাশেমের ছেলে রবিউল ইসলাম (২৬) এবং কচুবাড়ী বাজার এলাকার মফিজ উদ্দিনের ছেলে শামসুল আরফিন (২৩)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভূল্লী থানা পুলিশের একটি দল কচুবাড়ী হাটপাড়া জামে মসজিদের সামনে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন দুই যুবককে আটক করে উপস্থিত সাক্ষীদের সামনে তাদের দেহ তল্লাশি করা হয়। তল্লাশিতে তাদের হেফাজতে থেকে ১৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকীর দিকনির্দেশনায় মাদকদ্রব্যের কেনাবেচা ও সেবন রোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন থানার সেকেন্ড অফিসার এসআই রাশেদুল ইসলাম রাশেদ। তাঁর সঙ্গে ছিলেন এসআই সজিব হাসান, এসআই আবু সাঈদ ও এএসআই শাহিন মন্ডল।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, মাদকদ্রব্যের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিতভাবে অব্যাহত রয়েছে। মাদক কেনাবেচা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পিএস