ছয় দিনে প্রবাসিরা পাঠালেন ৮ হাজার কোটি টাকা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ০৬:৪৭ পিএম
ছয় দিনে প্রবাসিরা পাঠালেন ৮ হাজার কোটি টাকা

ফাইল ছবি

ঢাকা: চলতি এপ্রিল মাসের প্রথম ৬ দিনে দেশে প্রবাসিরা ৬৬ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছে। প্রতিদিন গড়ে দেশে এসেছে ১১ কোটি ডলার রেমিট্যান্স। যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে) ৮ হাজার ৫২ কোটি টাকা।

মঙ্গলবার (৭ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

তিনি বলেন, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৫১ কোটি ৪০ লাখ ডলার। অর্থাৎ বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

এর আগে গত মার্চে দেশে এসেছে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে যে কোনো এক মাসের সর্বোচ্চ।

এ ছাড়া গত ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে যথাক্রমে দেশে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ও ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

পিএস

Link copied!