ফাইল ছবি
ঢাকা: দেশের পুঁজিবাজারে তালিকা ভুক্ত কোম্পানি যমুনা ব্যাংক পিএলসি এর ৮০০ (আটশত) কোটি টাকা মূল্যের নন-কনভার্টিবল, আনসিকিউরড, ফুলি রিডিমেবল, ফ্লোটিং রেট সাবঅর্ডিনেটেড বন্ড এর সম্মতিপত্রের মেয়াদ এবং ট্রাস্ট ব্যাংক পিএলসি এর ৫০০ (পাঁচশত) কোটি টাকা মূল্যের আনসিকিউরড, নন-কনভার্টিবল, রিডিমেবল, ফ্লোটিং রেট সাবঅর্ডিনেটেড বন্ড এইট এর সম্মতিপত্রের মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত আবেদনের প্রেক্ষিতে সর্বশেষবারের মতো মেয়াদ সেপ্টেম্বর ৩০, ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করার অনুমোদন দিয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসই) বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত ১০০৭তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে এক গণমাধ্যম বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিএসইসি।
কমিশন অদ্যকার সভায়, যমুনা ব্যাংক পিএলসি এর ৮০০ (আটশত) কোটি টাকা মূল্যের নন-কনভার্টিবল, আনসিকিউরড, ফুলি রিডিমেবল, ফ্লোটিং রেট সাবঅর্ডিনেটেড বন্ড এর সম্মতিপত্রের মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত আবেদনের প্রেক্ষিতে সর্বশেষবারের মতো মেয়াদ সেপ্টেম্বর ৩০, ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করার অনুমোদন দিয়েছে। উল্লেখ্য যে, মূল সম্মতিপত্রের অন্যান্য সকল শর্তাবলী অপরিবর্তিত থাকবে।
কমিশন অদ্যকার সভায়, ট্রাস্ট ব্যাংক পিএলসি এর ৫০০ (পাঁচশত) কোটি টাকা মূল্যের আনসিকিউরড, নন-কনভার্টিবল, রিডিমেবল, ফ্লোটিং রেট সাবঅর্ডিনেটেড বন্ড এইট এর সম্মতিপত্রের মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত আবেদনের প্রেক্ষিতে সর্বশেষবারের মতো মেয়াদ সেপ্টেম্বর ৩০, ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করার অনুমোদন দিয়েছে। উল্লেখ্য যে, মূল সম্মতিপত্রের অন্যান্য সকল শর্তাবলী অপরিবর্তিত থাকবে।
এএইচ/পিএস
আপনার মতামত লিখুন :