দুই দফা বাড়ার পর সর্বোচ্চ কমে দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ১০:৪৫ এএম
দুই দফা বাড়ার পর সর্বোচ্চ কমে দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

দুই দফা বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের দাম সর্বোচ্চ ৪ হাজার ৪৩২ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা নির্ধারিত হয়েছে।

নতুন এ দাম বৃহস্পতিবার সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। আজ শনিবারও (১১ এপ্রিল) একই দামে দেশের বাজারে বিক্রি হবে স্বর্ণ।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। 

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। ২১ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ লাখ ৩৬ হাজার ৭২০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ লাখ ২ হাজার ৮৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ১ লাখ ৬৫ হাজার ৩৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই দর দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে ক্রেতাদের মনে রাখতে হবে, ঘোষিত দামের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট এবং কমপক্ষে ৬ শতাংশ মজুরি যুক্ত হয়ে চূড়ান্ত মূল্য আরও কিছুটা বাড়তে পারে।

এম

Link copied!