১২০ শতাংশ মুনাফা বেড়েছে বিডি ফাইন্যান্সের

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৭, ২০২৬, ০৪:২৭ পিএম
১২০ শতাংশ মুনাফা বেড়েছে বিডি ফাইন্যান্সের

ফাইল ছবি

ঢাকা: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বিডি ফাইন্যান্সের চলতি অর্থবছরের ৩ মাসের (জানুয়ারি-মার্চ ২০২৬) ব্যবসায় ১২০ শতাংশ মুনাফা বেড়েছে।

রোববার (১৭ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ১ম প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১১ পয়সা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০৫ পয়সা। এতে করে ইপিএস বেড়েছে ০৬ পয়সা বা ১২০ শতাংশ।

গত ৩১ মার্চ কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ঋণাত্মক (২৮.৯৬) টাকায়।

আজ রোববার (১৭ মে) কোম্পানিটির শেয়ারে লেনদেন শেষে ৪০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ১১ টাকা ৪০ পয়সা।

এএইচ/পিএস

Link copied!