ছুটি শেষে অফিস শুরু করছেন বিএসইসির চেয়ারম্যান

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২৯, ২০২৬, ০৩:৩৬ পিএম
ছুটি শেষে অফিস শুরু করছেন বিএসইসির চেয়ারম্যান

ছবি : প্রতিনিধি

ঢাকা: যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে অফিস শুরু করছেন শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নবনিযুক্ত চেয়ারম্যান মাসুদ খান।

সোমবার (২৯ জুন) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে তিনি বিএসইসিতে এসেছেন। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বিএসইসিতে যোগদানের একদিন পরেই ছেলের স্নাতক শিক্ষা সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যান তিনি। ২০ দিন ছুটি কাটিয়ে তিনি গত রোববার (২৮ জুন) দেশে ফিরেছেন।

মাসুদ খানের অবর্তমানে কমিশনের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয় কমিশনার তানভীর হাবিব রহমান। তিনি নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে চেয়ারম্যানের রুটিন দায়িত্ব পালন করেন।

এএইচ/পিএস

Link copied!