সেপ্টেম্বরের প্রথম দিনে রেমিট্যান্সে বড় প্রবৃদ্ধি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৬, ০৪:৫৩ পিএম
সেপ্টেম্বরের প্রথম দিনে রেমিট্যান্সে বড় প্রবৃদ্ধি

ফাইল ছবি

ঢাকা: চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকেই দেশে রেমিট্যান্স প্রবাহে শক্তিশালী প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। সেপ্টেম্বরের প্রথম দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১১ কোটি ২০ লাখ মার্কিন ডলার। গত বছরের একই দিনে রেমিট্যান্স এসেছিল ৯ কোটি ১০ লাখ ডলার।

বুধবার (০২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। 

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুলাই থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৫৯৩ কোটি ৮০ লাখ ডলার। গত বছরের একই সময়ে এসেছিল ৪৯৯ কোটি ১০ লাখ ডলার।

অর্থাৎ চলতি অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স বেড়েছে ৯৪ কোটি ৭০ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় ১৮ দশমিক ৯ শতাংশ বেশি।

সেপ্টেম্বরের প্রথম দিনেও গত বছরের একই দিনের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে প্রায় ২ কোটি ১০ লাখ ডলার। এতে বৈদেশিক মুদ্রার বাজারে স্বস্তি ফেরানোর পাশাপাশি দেশের বৈদেশিক লেনদেনের ভারসাম্যেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পিএস

Link copied!