ফাইল ছবি
ঢাকা: চলতি ২০২৬-২৭ অর্থবছরের সেপ্টেম্বরের প্রথম ছয় দিনে দেশে ৬৩৭ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার ১২২ টাকা ধরে এর পরিমাণ প্রায় ৭ হাজার ৭৭১ কোটি টাকা।
সোমবার (০৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ৬ সেপ্টেম্বর একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২০১ মিলিয়ন ডলার, যা প্রায় ২ হাজার ৪৫২ কোটি টাকা।
সেপ্টেম্বরের প্রথম ছয় দিনে গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৫১৬ মিলিয়ন ডলার। সে হিসাবে চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৩ দশমিক ৪ শতাংশ।
এদিকে, চলতি অর্থবছরের জুলাই থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৬ দশমিক ৪৬২ বিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৫ দশমিক ৪১৬ বিলিয়ন ডলার।
এক বছরের ব্যবধানে প্রথম দুই মাসের বেশি সময়ে রেমিট্যান্স বেড়েছে ১৯ দশমিক ৩ শতাংশ।
এএইচ/পিএস