দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০৮:৫৯ এএম
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি

দেশজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে টানা তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের সব স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠান এ ছুটির আওতায় থাকবে।

নির্ধারিত সূচি অনুযায়ী, রবিবার (১২ এপ্রিল) থেকে শুরু হয়ে মঙ্গলবার (১৪ এপ্রিল) পর্যন্ত এ ছুটি কার্যকর থাকবে। শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির ক্যালেন্ডার অনুসারে বিভিন্ন সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী আয়োজন উপলক্ষে এই ছুটি নির্ধারণ করা হয়েছে।

ছুটির প্রথম দিন রবিবার বৈসাবি উৎসব পালনের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। পরদিন সোমবার (১৩ এপ্রিল) চৈত্র সংক্রান্তি উপলক্ষে একদিনের ছুটি রয়েছে। আর মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আরও একদিন ছুটি থাকবে।

এছাড়া এর আগে শুক্র ও শনিবার (১০ ও ১১ এপ্রিল) সাপ্তাহিক ছুটি থাকায় সব মিলিয়ে টানা পাঁচ দিনের বিরতিতে যাচ্ছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। ফলে শিক্ষার্থীরা একটানা দীর্ঘ ছুটির সুযোগ পাচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, এ ছুটিকে কেন্দ্র করে শিক্ষার্থীরা যেমন উৎসবমুখর পরিবেশ উপভোগের সুযোগ পাবে, তেমনি পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানোরও একটি ভালো সুযোগ তৈরি হবে।

এম
 

Link copied!