রাতে কার্জন হলে এডলফ খানকে আটকে রেখেছিলেন শিক্ষার্থীরা, গুরুতর অভিযোগ

  • বিনোদন ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ১০:৩২ এএম
রাতে কার্জন হলে এডলফ খানকে আটকে রেখেছিলেন শিক্ষার্থীরা, গুরুতর অভিযোগ

রাজধানীর কার্জন হল এলাকায় ‘সুদর্শন পুরুষ’ হিসেবে পরিচিত কোরিওগ্রাফার এডলফ খান-কে আটকে রাখেন একদল শিক্ষার্থী। অভিযোগ, মডেলিং শেখানোর কথা বলে তিনি শিক্ষার্থীদের কাছ থেকে ১ লাখ ১০ হাজার টাকা নিয়েও প্রতিশ্রুতি রক্ষা করেননি।

শুক্রবার (৩ এপ্রিল) রাত ৯টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়-এর শিক্ষার্থীরা তাকে কার্জন হল চত্বরে আটক করেন। প্রায় আধা ঘণ্টা সেখানে আটকে রাখার পর রাত পৌনে ১০টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।

শিক্ষার্থীদের দাবি, অভিযুক্ত ব্যক্তি তিন দিনের সময় চেয়েছেন এবং এর মধ্যে নেওয়া অর্থ ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছেন। পরে তাকে কার্জন হলের গেট দিয়ে বের হয়ে যেতে দেখা যায়। তবে গণমাধ্যমের সামনে কোনো বক্তব্য দিতে রাজি হননি তিনি।

ঘটনাস্থলে থাকা এক শিক্ষার্থী জানান, তাদের এক সিনিয়র ভাইয়ের কাছ থেকে কিস্তিতে এই অর্থ নেওয়া হয়েছিল। কিন্তু দীর্ঘ সময় পার হলেও কোনো প্রশিক্ষণ দেওয়া হয়নি। পরবর্তীতে নতুন করে আরেকজনকে প্রশিক্ষণের প্রস্তাব দিয়ে টাকা নিতে এলে তাকে শনাক্ত করে আটক করা হয়।

উল্লেখ্য, এডলফ খান শোবিজ অঙ্গনের একজন পরিচিত কোরিওগ্রাফার। বিভিন্ন অনুষ্ঠানে তার উপস্থিতি এবং ভিন্নধর্মী সাজ-পোশাকের কারণে তিনি সহজেই সবার নজরে আসেন।

এম

Link copied!