জুলকারনাইন সায়ের

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, নতুন রাষ্ট্রপতি হচ্ছেন যিনি

  • সোনালী ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ০৭:০৫ পিএম
পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, নতুন রাষ্ট্রপতি হচ্ছেন যিনি

ফাইল ছবি

কয়েকদিনের মধ্যেই রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন পদত্যাগ করছেন বলে জানিয়েছেন আল-জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সামি। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছেন তিনি।

বুধবার (২২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন জুলকারনাইন সায়ের। এছাড়াও পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে একজন সচিবের নাম বলেছেন তিনি।

জুলকারনাইন সায়ের ফেসবুকে বলেন, ‘আগামী কয়েকদিনের মধ্যেই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করতে যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। এর চাইতেও বিষ্ময়কর খবর হলো, নতুন রাষ্ট্রপতি হিসেবে বিএনপির কোন শীর্ষ নেতার পরিবর্তে পছন্দের তালিকায় রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।’

এসএইচ 

Link copied!