হামে এক মাসে মৃত্যু ২০০ ছুঁইছুঁই, বাড়ছে উদ্বেগ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ০৬:০৫ পিএম
হামে এক মাসে মৃত্যু ২০০ ছুঁইছুঁই, বাড়ছে উদ্বেগ

ফাইল ছবি

দেশে হাম ও হামের উপসর্গে এক মাসে ১৯৮ শিশুর মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত সময়ে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

বুধবার (১৫ এপ্রিল) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৩২ শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ১৬৬ জন।

একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১২ হাজার ৩৯৮ শিশু। তাদের মধ্যে ২ হাজার ৯৭৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হাম সন্দেহে তিন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু নিশ্চিতভাবে হামে হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৭৬ শিশু।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, টিকাদান কর্মসূচিতে ঘাটতি এবং সচেতনতার অভাবে হাম সংক্রমণ বাড়তে পারে। পরিস্থিতি মোকাবিলায় দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের প্রয়োজন রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এসএইচ 

 

Link copied!