একদিনে ডেঙ্গু আর হাম উপসর্গে ৫ জনের মৃত্যু

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ০৫:২৯ পিএম
একদিনে ডেঙ্গু আর হাম উপসর্গে ৫ জনের মৃত্যু

ফাইল ছবি

ঢাকা: সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের আর হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু হয়েছে। এই দুই রোগে একদিনে ৫ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ডেঙ্গু বিষয়ক প্রতিবেদন বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বর নিয়ে আরও ১৫৭ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর ১ জানুয়ারি থেকে ১৯ জুন পর্যন্ত দেশের ৬৪ জেলার মধ্যে ৫৮টিতে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

এদিকে হাম বিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ জনের মৃত্যু হয়েছে। আর ১৯ মার্চ থেকে ২৪ জুন পর্যন্ত হাম উপসর্গে মৃত্যু হয়েছে ৫৯৬ শিশুর। একই সময়ে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৩ শিশুর।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ শনাক্ত হয়েছে ৯৯৬ শিশুর। ১৫ মার্চ থেকে ২৫ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগী ৯৫ হাজার ৭৬০ জন। ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত ৯৩ জন আর ১৫ মার্চ থেকে ২৪ জুন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১১ হাজার ৩৯০ জন।

২৪ জুন পর্যন্ত রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৯ হাজার ৬৩৭ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৭৫ হাজার ৮৮২ জন।

পিএস

Link copied!