ছবি : সংগৃহীত
ঢাকা: হামের উপসর্গে দেশে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে হাম ও উপসর্গে আরও ১ হাজার ৯৭ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে হাম উপসর্গে ১ হাজার ৩৪ জন এবং ৬৩ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে।
বুধবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামসংক্রান্ত পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) মারা যাওয়া চারজনের মধ্যে তিনজনই ঢাকা বিভাগের, বাকি একজন ময়মনসিংহ বিভাগের।
চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৮৮৪ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে মারা গেছে ৯৯ জন। সবমিলিয়ে চলতি বছরের এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৯৮৩ শিশু মারা গেল।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬০ হাজার ১৮৪ জন এবং নিশ্চিত শনাক্ত রোগীর সংখ্যা ১৯ হাজার ৪৪৭।
একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৪০ হাজার ৪৭২ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৩৫ হাজার ৪১৭ শিশু।
পিএস