ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৬, ০৬:৪০ পিএম
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু

ফাইল ছবি

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৭১ জন ডেঙ্গুরোগী। 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গু-সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে ১৩০ জন মারা গেছেন। এসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫ হাজার ৪৭৫ জন ডেঙ্গুরোগী।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ জনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে ৩ জন, ঢাকা উত্তর সিটিতে ২ জন, খুলনা বিভাগে ২ জন এবং বরিশাল ও ময়মনসিংহ বিভাগে একজন করে রয়েছেন। মারা যাওয়া ৯ জনের মধ্যে ৫ জন পুরুষ ও ৪ জন নারী।

গত ১ সেপ্টেম্বর ও ২৩ আগস্ট ডেঙ্গুতে একদিনে বছরের সর্বোচ্চ ৫ জন করে মারা যান। গত ১ সেপ্টেম্বর একদিনে বছরের সর্বোচ্চ ডেঙ্গু শনাক্ত হয়েছিল ১ হাজার ৩২৪ জনের।

পিএস

Link copied!