ফাইল ছবি
ঢাকা: মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৪৬৩ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৩৩ জন। আর শনাক্তের সংখ্যা হয়ে গেল ৪৬ হাজার ৮৫৭ জন।
বুধবার (৮ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এর আগে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) একদিনে ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু হয়, যা চলতি বছরে সর্বোচ্চ। এদিন আক্রান্ত হন ১ হাজার ৫৭১ জন। এটিও চলতি বছরে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।
তার আগে গত ১ সেপ্টেম্বর ও ২৩ আগস্ট ডেঙ্গুতে ৫ জন করে মারা যান। যা ছিল এ বছরের সর্বোচ্চ। এছাড়া ১ সেপ্টেম্বর সর্বোচ্চ ১ হাজার ৩২৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছিল।
পিএস