ছবি : সোনালীনিউজ
ঢাকা: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় এডিস মশার লার্ভা পাওয়ায় ২৮ টি মামলা থেকে ১ লক্ষ ৭৭ হাজার ৫০০ টাকার জরিমানা আদায় করা হয়েছে |
রোববার (১৩ সেপ্টেম্বর) ডিএনসিসির বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব জরিমানা আদায় করা হয়।
আগামী তিন মাস ব্যাপী মশক নিধনের কার্যক্রম অংশ হিসেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ আজ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এডিস মশা লার্ভা পাওয়ার অভিযোগে এই জরিমানা আদায় করেন |
এ সময় মিরপুর-১০,রূপনগর, উত্তর পল্লবী, আগারগাও, উত্তরা নিকুঞ্জ ও বারিধারা এলাকায় এডিস মশার লার্ভা পাওয়ার অভিযোগে মোট ২৮ টি মামলা দায়ের করা হয় |
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট অতিস দশি চাকমা, এস এম রাসেল ইসলাম নূর, শরিফুল আলম তানভীর, প্রমথ রঞ্জন ঘটক ও দেদারুল ইসলাম এর নেতৃত্বে এসব ভ্রাম্যমান আদালত পরিচালিত হয় |
উল্লেখ্,জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবসে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী তিন মাসের কর্মসূচির আওতায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগন এর নেতৃত্বে স্বাস্থ্য বিভাগের কর্মীরা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকার বাড়ি বাড়ি গিয়ে সোর্স রিডাকশন,লার্ভিসাইডিং, ছাদ বাগান পরিদর্শন, জনসচেতনতা বিষয়ক মাইকিং, নোবালিউরন ট্যাবলেট প্রয়োগ,লিফলেট বিতরন,এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে ডেঙ্গু সচেতনতা বিষক দিক নির্দেশনা প্রদান করবেন।
এসআই