ইরান যুদ্ধ: ইসরাইল-যুক্তরাষ্ট্রসহ মধ্যপ্রাচ্যের কোন দেশে কত নিহত

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৬, ১০:৪২ এএম
ইরান যুদ্ধ: ইসরাইল-যুক্তরাষ্ট্রসহ মধ্যপ্রাচ্যের কোন দেশে কত নিহত

ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনে এক মাসেরও বেশি সময় ধরে চলছে মধ্যপ্রাচ্য সংঘাত।  দিন দিন এ সংঘাত আরও ভয়াবহ রূপ নিচ্ছে এবং সেইসঙ্গে বাড়ছে মৃত্যু মিছিল।  গত ২৮ ফেব্রুয়ারি ইরানে একযোগে হামলা চালায়।   এ হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ বহু শীর্ষস্থানীয় নিহত হন।  নিহত হয়েছেন বহু বেসামরিক নাগরিকও। 

এ হামলার জবাবে ইসরাইলসহ মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে তেহরান। এক মাস পেরিয়ে গেলেও এখনো অব্যাহত আছে পালটা-পালটি হামলা। 

মধ্যপ্রাচ্য সংঘাতে নিচে দেশভিত্তিক হতাহতদের সংক্ষিপ্ত চিত্র দেওয়া হলো—

ইরান: নিহত ২ হাজার ৭৬ জন এবং আহত অন্তত ২৬ হাজার ৫০০

লেবানন: নিহত ১,৩৪৫ জন (এর মধ্যে ১২৫ শিশু), আহত ৪ হাজা ৪০ জনের বেশি

ইসরাইল: নিহত ২৮ জন (একজন ছাড়া সবাই বেসামরিক), এর মধ্যে লেবাননেই নিহত হয়েছেন ১০ সেনা।  এছাড়া আহতাবস্থায় হাসপাতালে ভর্তি ৩ হাজার ২২৩ জন।

যুক্তরাষ্ট্র: যুদ্ধে নিহত ১৩ জন এবং যুদ্ধবহির্ভূত কারণে নিহত ২ জন; আহত ২০০ জনের বেশি

অধিকৃত পশ্চিম তীর: নিহত ৪ জন

সংযুক্ত আরব আমিরাত (ইউএই): নিহত ১২ জন, আহত ১৬৯ জন

বাহরাইন: নিহত ৩ জন

সৌদি আরব: নিহত ২ জন, আহত ২০ জন

কুয়েত: নিহত ৬ জন

ওমান: নিহত ৩ জন

কাতার: আহত ১৬ জন

জর্ডান: আহত ২০ জন

সিরিয়া: নিহত ৪ জন

ইরাক: নিহত ১০৭ জনের বেশি

তথ্যসূত্র: আল জাজিরা
এম

Link copied!