স্বীকার করলো যুক্তরাষ্ট্র

১৩ মার্কিন সেনা নিহত, আহত ৩৬৫

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০৯:০২ এএম
১৩ মার্কিন সেনা নিহত, আহত ৩৬৫

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধে শুক্রবার (৩ এপ্রিল) পর্যন্ত অন্তত ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছে আরও অন্তত ৩৬৫ জন।

হতাহতের এ হিসাব দিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।  

পেন্টাগনের হিসাব অনুযায়ী, আহত ৩৬৫ জনের মধ্যে ২৪৭ জন মার্কিন সেনাবাহিনীর সদস্য। এ ছাড়া ইরান যুদ্ধে মার্কিন নৌবাহিনীর ৬৩ জন ও বিমান বাহিনীর ৩৬ জন আহত হয়েছেন। বাকি ১৯ জন মেরিন সেনা।  

এদিকে, ইরানে গতকাল দুটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের ঘটনা ঘটেছে। এতে কোনো মার্কিন সেনা হতাহত হয়েছেন কিনা বা হতাহতের তালিকায় এ ঘটনায় সম্পৃক্ত কেউ আছেন কিনা—তা স্পষ্ট নয়। তথ্যসূত্র: আল জাজিরা

এম

Link copied!