তালেবানের নারী শিক্ষা নিষেধাজ্ঞার পক্ষে জাকির নায়েক, তীব্র সমালোচনা

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১, ২০২৬, ০৩:৫১ পিএম
তালেবানের নারী শিক্ষা নিষেধাজ্ঞার পক্ষে জাকির নায়েক, তীব্র সমালোচনা

ফাইল ছবি

আফগানিস্তানে তালেবান প্রশাসনের নারী শিক্ষা নিষেধাজ্ঞার পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন বিতর্কিত ইসলাম প্রচারক জাকির নায়েক। এই ঘটনার জেরে নারী শিক্ষা ও অধিকারের প্রশ্নটি আবারও জোরালোভাবে সামনে এসেছে।

বিশ্লেষকদের মতে, মুসলিম বিশ্বের মোট জনসংখ্যার একটি বড় অংশ নারী হওয়া সত্ত্বেও তাঁদের শিক্ষার আলো থেকে বঞ্চিত করার এই মানসিকতা পুরো জাতির অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে। প্রাথমিক শিক্ষার ভিত্তি যেখানে মায়েদের হাত ধরে তৈরি হয়, সেখানে নারীদের অশিক্ষিত রাখার এই অপচেষ্টা সমাজকে চরম সংকটের মুখে ঠেলে দিচ্ছে। 

তালেবান শাসনে গত পাঁচ বছরে প্রায় ২৪ লাখ আফগান মেয়ে শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে। অথচ মাতৃত্বের সর্বোচ্চ নেতৃত্বদানকারী ও মানবসত্তার বিকাশ ঘটানো নারীদের অবমূল্যায়ন করে ইসলাম ও মানবতার কথা বলা সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।

উগ্রবাদী ও সংকীর্ণ মানসিকতার প্রচারক হিসেবে পরিচিত এই ধরনের বক্তারা মুসলিম সমাজের একাংশকে বিভ্রান্ত করছেন বলে সমালোচকরা মত প্রকাশ করেছেন। ধর্মের অপব্যাখ্যা দিয়ে নারী সমাজকে পিছিয়ে রাখার এই অপসংস্কৃতির বিরুদ্ধে সচেতন থাকার এবং প্রকৃত মানবিক ও ইসলামি মূল্যবোধ ধারণ করার আহ্বান জানানো হয়েছে।

এসএইচ 

Link copied!