ছবি: সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নির্বাচনী কেন্দ্রে দায়িত্ব পালনকালে সাংবাদিকদের হেনস্তার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে ভোটকেন্দ্রের পরিবেশ পর্যবেক্ষণ করতে গিয়ে কয়েকজন সাংবাদিক বাধার মুখে পড়েন। এ সময় তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ ওঠে। হেনস্তার শিকারদের মধ্যে দৈনিক জনকণ্ঠের সিনিয়র রিপোর্টার আব্দুর রহিমও রয়েছেন।
আব্দুর রহিম বলেন, দুপুর সোয়া ১২টার দিকে তিনি কেন্দ্রের ভেতরের পরিস্থিতি দেখার জন্য উপরে উঠতে গেলে এক পুলিশ সদস্য তাঁকে পেছন থেকে টেনে ধরেন। তাঁর দাবি, সাংবাদিক পরিচয় দেওয়ার পরও ওই পুলিশ সদস্য জানান, সাংবাদিকরা মাঠে থাকতে পারবেন, উপরে উঠতে পারবেন না। এ সময় কয়েকজন নারীও তাঁকে বাধা দেন এবং ধাক্কাধাক্কি করেন বলে অভিযোগ করেন তিনি।
এর আগে দুপুর ১২টার দিকে একই কেন্দ্রে ভোট দেন মির্জা আব্বাস। ভোট দেওয়া শেষে সাংবাদিকদের তিনি বলেন, এখন পর্যন্ত ভোট সুষ্ঠুভাবেই হচ্ছে। সুষ্ঠু না হওয়ার মতো কোনো পরিস্থিতি তিনি দেখেননি বলেও জানান। তবে ভোটে ‘ইঞ্জিনিয়ারিং’ হলে তা মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেন তিনি।
এসএইচ
আপনার মতামত লিখুন :