ছবি : সংগৃহীত
ঢাকা: বাংলাদেশ থেকে কর্মী নিতে শিগগিরই শ্রম বাজার খুলে দিতে সম্মত হয়েছে মালয়েশিয়া। বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এই সিদ্ধান্তে কথা জানান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার উপস্থিত ছিলেন।
বৈঠকে শ্রমিকদের শোষণ রোধে স্বচ্ছ এবং দক্ষ নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে উভয় পক্ষই তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। এ ছাড়া দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনাও খতিয়ে দেখা হয়।
উভয় পক্ষই পরস্পরের জন্য অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করে। শিক্ষাক্ষেত্রে সহযোগিতার সুযোগ-সুবিধা নিয়েও আলোচনা হয়।
পিএস
আপনার মতামত লিখুন :