ফাইল ছবি
ঢাকা: সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন। পরে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।
সোমবার (২৯ জুন) সকাল ৬টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়।
তাকে হাসপাতালে নিয়ে যাওয়া পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ফজলু জানান, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সকালে মুন্সিগঞ্জের কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে ঢাকা মেডিকেলে নতুন ভবনের মেডিসিন বিভাগে চিকিৎসা চলছে তার।
এর আগে রোববার (২৮ জুন) রাত দেড়টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালটির সহকারী পরিচালক ডা. মো. আরিফুজ্জামান এই তথ্য নিশ্চিত করে বলেন, কিডনি, থাইরয়েড ও অ্যালার্জিজনিত রোগ রয়েছে দীপু মনির। তার শারীরিক অবস্থা অনেক বেশি আশঙ্কাজনক না হলেও আমাদের এখানে চিকিৎসকরা মনে করেছেন তার আরেকটু ভালো চিকিৎসা দরকার, তাই আমরা ঢাকায় পাঠিয়েছি।
মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মুহাম্মদ এনায়েত উল্ল্যাহ বলেন, তিনি আগে থেকেই এসব রোগে আক্রান্ত। প্রায়ই চেকআপ ও চিকিৎসা করতে হয়। রোববার রাত দেড়টার দিকে তিনি কিছুটা অসুস্থতাবোধ করলে আমরা তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাই। পরে চিকিৎসকরা তাকে ঢাকায় প্রেরণ করেন। তবে, তার অবস্থা গুরুতর নয়।
পিএস
আপনার মতামত লিখুন :