নতুন দায়িত্ব পেলেন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ৮, ২০২৬, ১১:০০ পিএম
নতুন দায়িত্ব পেলেন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী

‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা এবং প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নে সাত সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। অর্থ ও পরিকল্পনামন্ত্রীকে সভাপতি করে গঠিত এ কমিটিতে সরকারের বিভিন্ন দপ্তরের একাধিক মন্ত্রীকে রাখা হয়েছে।

এ ছাড়া প্রয়োজন মনে করলে কমিটি নতুন সদস্যকে কো-অপ্ট করার ক্ষমতাও রাখবে।

কমিটির অন্য সদস্যরা হলেন- স্বরাষ্ট্রমন্ত্রী; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী; মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রী; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী; অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী।

সম্প্রতি এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটি ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করবে।

কমিটির সভা প্রয়োজনানুযায়ী আয়োজন করা হবে এবং অর্থ বিভাগ কমিটিকে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা প্রদান করবে।

এম

Link copied!