ছবি: প্রতীকী
অনলাইন সংবাদমাধ্যম ‘ঢাকা স্ট্রিম’-এ সাইবার হামলার হুমকি দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে অনলাইন এডিটরস ফোরাম। সংগঠনটির পক্ষ থেকে এ ঘটনায় জড়িত হুমকিদাতাদের দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) অনলাইন এডিটরস ফোরামের পক্ষ থেকে পাঠানো এস এম মিনহাজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগ প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি গণমাধ্যমের ওপর সাইবার হামলার হুমকি স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের জন্য চরম অন্তরায়।
ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে জড়িতদের অনতিবিলম্বে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে সংগঠনটি।
এসএইচ