পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার সাতজন কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সই করা এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার মো. ইকরামুল আহাদকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) এবং মণিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমদাদুল হককে ঢাকার পুলিশ স্টাফ কলেজে বদলি করা হয়েছে।
এ ছাড়া পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার রাজু আহমেদকে বিশেষ শাখায় (এসবি) বদলি করা হয়েছে। এসএআরবির সহকারী পুলিশ সুপার মো. আলী আরশাদকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। একই সঙ্গে পুলিশ স্টাফ কলেজে তার আগের বদলির আদেশ বাতিল করা হয়েছে।
অন্যদিকে, হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেনকে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি) এবং হাইওয়ে পুলিশের মো. বদিউল আমীন চৌধুরীকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।
এ ছাড়া রাজশাহীর চারঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. খালেদ হোসেনকে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরো বলা হয়, বদলির আদেশ পাওয়া কর্মকর্তাদের আগামী ২১ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করতে হবে। অন্যথায় ২২ নভেম্বর থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবেন।
এম