ছবি : সংগৃহীত
ঢাকা: বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞা যাদের নাম যুক্ত, শুধুমাত্র সেসব প্রতিষ্ঠানই যেন নির্বাচনে দায়িত্ব পালন করে, তা নিশ্চিত করতে হবে। একইসঙ্গে বিএনসিসির ছাত্রদের ভোটে যুক্ত করা যাবে না। এছাড়া বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার নামে শান্তি কমিটি গঠন হচ্ছে, যদিও ইসি এটা জানে না বলে জানিয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন কমিশনে আসে নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রতিনিধি দল। প্রায় দুই ঘণ্টার বৈঠক শেষে গণমাধ্যমে নিজেদের দাবি ও আপত্তির কথা তুলে ধরেন।
নজরুল ইসলাম খান বলেন, ইতোমধ্যে ১৬ হাজার বিএনসিসি সদস্যকে ভোটের কাজে সহায়তার বিষয়ে নির্বাচন কমিশন-ইসির সিদ্ধান্ত জানিয়েছিলেন সচিব। সেই সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে চিঠিও দেওয়া হয়। “আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর ক্যাডেটরা ছাত্র। ইয়াং, ছাত্র তাদেরকে সংসদ নির্বাচনের মতো জটিল রাজনৈতিক প্রক্রিয়ায় সম্পৃক্ত করা ঠিক হবে না।”
তিনি আরও বলেন, কিছু নির্দিষ্ট দলের নেতাকর্মীরা নিজ এলাকার বাইরে কাজ করছেন। আইনে বাধা না থাকলেও ভোটের দুইদিন বহিরাগতদের এলাকা ছাড়তে ইসিকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।
অস্বাভাবিক হারে কিছু এলাকায় নতুন ভোটার হওয়াকে স্বাভাবিকভাবে নিচ্ছে না বিএনপি উল্লেখ করে বিএনপির এ সিনিয়র নেতা বলেন, এ নিয়ে ইসির ব্যাখ্যায় সন্তোষ হতে পারেনি দল।
পিএস
আপনার মতামত লিখুন :