ভোট দিয়েই ফেসবুকে ছবি পোষ্ট, কী বার্তা দিলেন তারেক রহমান

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০১:৩৬ পিএম
ভোট দিয়েই ফেসবুকে ছবি পোষ্ট, কী বার্তা দিলেন তারেক রহমান

ছবি : সংগৃহীত

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সঙ্গে ছিলেন তার সহধর্মিনী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। ভোট দিয়েই স্ত্রী ও মেয়ের সাথে তোলা একটি ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন তারেক রহমান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোট দেওয়ার পর তারা তিনজনের আঙুলে অমোচনীয় কালি দেখিয়ে তোলা এই ছবি পোস্ট করে তিনি।

তারা ভোট দিয়েছেন গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় তলার একটি বুথে, সকাল পৌনে ১০টায়। একই কেন্দ্রে ভোট দিয়েছেন তারেক রহমানের স্ত্রী ও মেয়েও। তারেক রহমান ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী, পাশাপাশি তিনি বগুড়া-৬ আসনেও প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের প্রার্থী তারেক রহমান বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৩৬ মিনিটে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে ভোট দেন। তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।

তার নিরাপত্তার জন্য সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন ছিলেন। এবারই প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন তারেক রহমান। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সরকার গঠন করলে তিনি প্রধানমন্ত্রী হবেন।

তারেক রহমান শুধু ঢাকা-১৭ আসনেই নয়, তার পৈতৃক নিবাস বগুড়া-৬ আসন থেকেও ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত ২৫ নভেম্বর দীর্ঘ ১৭ বছরের লন্ডনের নির্বাসনের পর দেশে ফেরেন তিনি এবং ২৭ নভেম্বর ভোটার হন।

পিএস

Link copied!