দিনের শুরুতেই বৃষ্টিতে ভিজলো রাজধানী, সঙ্গে মুহুর্মুহু বজ্রপাত

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৬, ০৮:৩৬ এএম
দিনের শুরুতেই বৃষ্টিতে ভিজলো রাজধানী, সঙ্গে মুহুর্মুহু বজ্রপাত

রাজধানী ঢাকায় বুধবার সকাল শুরু হয়েছে বৃষ্টির মধ্য দিয়ে। দিনের কর্মসূচি নিয়ে ঘর থেকে বের হওয়ার আগেই বৃষ্টির মুখে পড়েছে নগরবাসী।

একই পরিস্থিতি তৈরি হয়েছে আশপাশের কয়েকটি এলাকাতেও। সেই সঙ্গে বজ্রপাত ও ঝোড়ো বাতাসের শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া বিশেষ বার্তায় ঢাকা, ফরিদপুর ও কুমিল্লা অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিতে দমকা বাতাস বয়ে যাওয়ার আভাস দেওয়া হয়েছে। এসব অঞ্চলে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কসংকেত জারি রাখতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমি লঘুচাপ সক্রিয় রয়েছে। এর প্রভাবে সকাল ৯টার মধ্যে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি স্থানে এবং অন্য ছয় বিভাগের বিচ্ছিন্ন এলাকায় বজ্রসহ বর্ষণ হতে পারে।

ভোর সাড়ে ৬টায় ঢাকার পারদ ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩০ ও ২১ ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে।

বাতাসের আপেক্ষিক আর্দ্রতা রেকর্ড করা হয়েছে ৯০ শতাংশ।

সন্ধ্যায়ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশজুড়ে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি পর্যন্ত হ্রাস পেতে পারে। এতে আবহাওয়ায় শীতের অনুভূতি বাড়ার সম্ভাবনা রয়েছে।

এম

Link copied!