ছবি : সংগৃহীত
ঢাকা: চলতি বছর ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে যে মাঠে, সেই মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়াম প্রতি বছর ১০ ইঞ্চি পর্যন্ত মাটিতে দেবে যাচ্ছে। মার্কিন মহাকাশ সংস্থা নাসার এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
আগামী ১১ জুন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে এই মাঠে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকা।
ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের জন্য বিখ্যাত এই স্টেডিয়ামের কংক্রিটের বড় বড় টুকরো মাটিতে বসে যাচ্ছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা মিলে এবারের বিশ্বকাপ আয়োজন করছে।
নাসা জানিয়েছে, স্টেডিয়ামের নিচের ভূগর্ভস্থ জলাধার থেকে পানি তোলার কারণেই এই সমস্যা হচ্ছে। শুধু স্টেডিয়াম নয়, মেক্সিকো সিটির বেশিরভাগ এলাকাই প্রতি মাসে প্রায় আধা ইঞ্চি করে দেবে যাচ্ছে। মহাকাশে শক্তিশালী রাডার ব্যবস্থা ব্যবহার করে এই ঘটনা পর্যবেক্ষণ করেছে নাসা।
নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির বিজ্ঞানী মারিন গভোর্চিন বলেন, ‘জলাধার থেকে তোলা পানি শহরের উপরিভাগের ভার সামলাতে না পেরে সংকুচিত হয়ে পড়ছে।’
৮৭ হাজার ৫০০ দর্শকধারণ ক্ষমতার এই স্টেডিয়ামে বিশ্বকাপের পাঁচটি ম্যাচ হবে। ভূগর্ভস্থ পানি উত্তোলন কমাতে ও স্টেডিয়াম দেবে যাওয়ার গতি ধীর করতে কর্তৃপক্ষ কোনো বড় পদক্ষেপ নেবে কিনা, তা এখনও স্পষ্ট নয়। সূত্র: জিও নিউজ।
পিএস
আপনার মতামত লিখুন :