কারা খেলবে ফাইনাল, জানাল সুপারকম্পিউটার

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২৯, ২০২৬, ০৫:০৮ পিএম
কারা খেলবে ফাইনাল, জানাল সুপারকম্পিউটার

ছবি : সংগৃহীত

ঢাকা: ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হওয়ার পর নতুন পূর্বাভাস প্রকাশ করেছে অপ্টা সুপারকম্পিউটার। হাজার হাজার সিমুলেশনের ভিত্তিতে করা এই বিশ্লেষণে সবচেয়ে সম্ভাব্য ফাইনাল হিসেবে উঠে এসেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের লড়াই।

সুপারকম্পিউটারের হিসাব অনুযায়ী, আর্জেন্টিনার ফাইনালে ওঠার সম্ভাবনা প্রায় ৩৪ শতাংশ, আর ফ্রান্সের সম্ভাবনা ৩১ শতাংশ। শিরোপা জয়ের দৌড়ে ফ্রান্সকে সামান্য এগিয়ে রাখা হয়েছে।

এদিকে ইংল্যান্ড, স্পেন ও ব্রাজিলকেও সেমিফাইনাল এবং ফাইনালের সম্ভাব্য দাবিদার হিসেবে দেখানো হয়েছে। তবে সাম্প্রতিক সিমুলেশনে আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনালের সম্ভাবনাই সবচেয়ে বেশি বলে জানিয়েছে অপ্টার সুপারকম্পিউটার।

উল্লেখ্য, এটি কোনো আনুষ্ঠানিক পূর্বাভাস নয়। সুপারকম্পিউটার হাজার হাজার ম্যাচ সিমুলেশনের মাধ্যমে সম্ভাব্য ফলাফল নির্ধারণ করে। মাঠের বাস্তব পারফরম্যান্সই শেষ পর্যন্ত নির্ধারণ করবে কোন দুই দল বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে।

পিএস

Link copied!