রাতে ১৫ অঞ্চলে বজ্র বৃষ্টিসহ ঝড়ের শঙ্কা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২১, ২০২৬, ০৭:১৩ পিএম
রাতে ১৫ অঞ্চলে বজ্র বৃষ্টিসহ ঝড়ের শঙ্কা

ফাইল ছবি

ঢাকা: দেশের ১৫ অঞ্চলের উপর দিয়ে রাতের মধ্যে বজ্র বৃষ্টিসহ ঝড় হতে পারে। রোববার (২১ জুন) বিকালে অভ্যন্তরীন নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, পাবনা, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পূর্ব/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

পিএস

Link copied!