দেশের ১৯ জেলায় সতর্কতা জারি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ০৮:২৪ পিএম
দেশের ১৯ জেলায় সতর্কতা জারি

ফাইল ছবি

ঢাকা: দেশের ১৯ জেলার উপর দিয়ে মধ্য রাতের মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। বৃহস্পতিবার (৯ জুলাই) আবহাওয়া অফিসের এক পূর্বাভাসে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।

সকর্তবার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে।

পূর্ব/দক্ষিণ-পূর্ব দিক থেকে এই ঝড় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

পিএস

Link copied!