ঢাকায় আজ বৃষ্টি হবে কিনা জানা গেল পূর্বাভাসে

  • নিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২২, ২০২৬, ০৯:২০ এএম
ঢাকায় আজ বৃষ্টি হবে কিনা জানা গেল পূর্বাভাসে

রাজধানী ঢাকায় সকাল থেকেই মেঘলা রয়েছে আকাশ। সেই সঙ্গে ঝরছে গুঁড়ি গুঁড়ি।

যদিও আবহাওয়া অফিস জানিয়েছে, আজ ঢাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তবে আকাশ মেঘলা থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে। 

শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ ছাড়া দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। 

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ ডিগ্রি সেলসিয়াস।

এম

Link copied!