সাগরে আবার লঘুচাপ সৃষ্টি, ১৪ অঞ্চলে ঝড়ের আভাস

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৬, ০৩:২৮ পিএম
সাগরে আবার লঘুচাপ সৃষ্টি, ১৪ অঞ্চলে ঝড়ের আভাস

ফাইল ছবি

ঢাকা: ঘূর্ণিঝড় ‘অর্ণব’ যেতে না যেতে আরেকটি লঘুচাপ সৃষ্টি হয়েছে সাগরে। সুস্পষ্ট লঘুচাপটি ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় আরেকটি লঘুচাপ অবস্থান করছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে।

শুক্রবার (৩০ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে তথ্য জানা গেছে।

এর প্রভাবে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গান এবং ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিকে আবহাওয়ার আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ দুপুর ২টা থেকে রাত ১টা পর্যন্ত রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

পিএস

Link copied!