ঢাকা: মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদ-উল-আযহা উদযাপন উপলক্ষ্যে আগামি ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত মোট ৭ দিন দেশের ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে। এর মধ্যে সাপ্তাহিক ছুটি থাকছে ২ দিন।
বাংলাদেশ ব্যাংক ও ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
[270852]
জানা গেছে, ঈদের ছুটির পর আগামী ১ জুন থেকে স্বাভাবিক নিয়মে ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেন যথারীতি সকাল ১০ টায় শুরু হবে এবং দুপুর ২টা পর্যন্ত চলবে।
ডিএসইর সূত্রে জানা যায়, আগামী ১ জুন থেকে শেয়ারবাজারে পোস্ট ক্লোজিং দুপুর ২টা থেকে দুপুর ২টা ৫ মিনিট পর্যন্ত হবে।
এসআই