ব্র্যাক ব্যাংক ছাড়া আর কোন ব্যাংক আগামী বছর থেকে নগদ লভ্যাংশ দিতে পারবে না

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২৪, ২০২৬, ১১:৪০ এএম

ঢাকা: আজকে বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার জারি করে বলেছে যে, আগামী বছর থেকে নগদ লভ্যাংশ দিতে হলে ব্যাংকগুলোর অন্তত ২০০০ কোটি টাকা পরিশোধিত মূলধন থাকতে হবে। ব্যাংকের স্বাস্থ্য ভালো করতে তাদের এই উদ্যোগ। 

এদিকে এখন পর্যন্ত শুধু ন্যাশনাল ব্যাংক এবং ব্র্যাক ব্যাংকের পরিশোধিত মূলধন দুই হাজার কোটি টাকার বেশি। এরমধ্যে ন্যাশনাল ব্যাংক লোকসানে রয়েছে, সুতরাং তার লভ্যাংশ দেওয়ার মুরোদ নেই।

[270852] 

ইন্টারেস্টিং বিষয় হলো—সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক, যমুনা ব্যাংক এবং শাহজালাল ইসলামী ব্যাংকের আর্থিক ভিত্তি শক্তিশালী হলেও তারা নগদ লভ্য্যাংশ দিতে পারবে না। এটি ব্যাংকগুলোর শেয়ারের দামে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এএইচ/এসআই