• ঢাকা
  • শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কমলনগরে অসহায় পরিবারকে ঘর পুন:নির্মাণ করে দিল জামায়াত


লক্ষ্মীপুর প্রতিনিধি  ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০৫:২৩ পিএম
কমলনগরে অসহায় পরিবারকে ঘর পুন:নির্মাণ করে দিল জামায়াত

ছবি : প্রতিনিধি

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি অসহায় পরিবারকে ঘর পুন:নির্মাণে এগিয়ে এসেছে কমলনগর উপজেলা জামায়াতে ইসলামী।

শুক্রবার (‎২০ ফেব্রুয়ারি) উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আকরাম হোসাইনের নেতৃত্বে ঘর পুন:নির্মাণের কাজ শুরু করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেম বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ৫নং চর ফলকন ইউনিয়নের সভাপতি মাস্টার মাকসুদুর রহমানসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে জামায়াত এ উদ্যোগ গ্রহণ করায় স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে।

‎উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আকরাম হোসাইন বলেন, ‘জামায়াত প্রতিষ্ঠার পর থেকে দ্বীন কায়েমের চেষ্টা ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। নির্বাচনের আগেই এই ভাঙাচোরা ঘরটি আমাদের নজরে আসে। বৃষ্টি তো দূরের কথা, রোদেলা দিনেও এখানে বসবাস করা ছিল কষ্টকর ও ঝুঁকিপূর্ণ। আমরা তাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম—নির্বাচনে হারি কিংবা জিতি, তাদের মাথা গোঁজার একটি নিরাপদ ঠাঁই করে দেবো। আজ সেই প্রতিশ্রুতি পূরণ হয়েছে। ভবিষ্যতেও এমন মহৎ কাজ অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ’।

পিএস

Wordbridge School
Link copied!