• ঢাকা
  • রবিবার, ২৪ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শাহ্জালাল ইসলামী ব্যাংকের এজিএম অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক মে ২৪, ২০২৬, ০৬:৪১ পিএম
শাহ্জালাল ইসলামী ব্যাংকের এজিএম অনুষ্ঠিত

ছবি: নিজস্ব

ঢাকা: শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে (অনলাইন ভিডিও কনফারেন্স এর মাধ্যমে) অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ মে) কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হয়।

এজিএমে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ।

বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের নিরীক্ষিত হিসাব বিবরণী এবং নিরীক্ষা প্রতিবেদন গৃহীত ও অনুমোদিত হয়।

এছাড়া সভায় ২০২৫ সালের সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৩ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের বিষয়টি অনুমোদিত হয়। 
সভায় ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ এবং ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের এসইভিপি ও কোম্পানী সচিব মো. আবুল বাশার। 

সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ ও ফকির আখতারুজ্জামান, পরিচালক মো. সানাউল্লাহ সাহিদ, আব্দুল বারেক, আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, ইঞ্জি. মো. তৌহীদুর রহমান, আবদুল হাকিম, স্বতন্ত্র পরিচালক মো. রিয়াজুল করিম এবং শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির সদস্য মুফতী মোহাম্মদ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

এছাড়াও ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ আল-মামুন, উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম ও মো. জাফর ছাদেক, এফসিএ, ব্যাংকের আইন উপদেষ্টা ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজীজ, ব্যাংকের বহিঃনিরীক্ষক আজিজ হালিম খায়ের চৌধুরী এন্ড কোং এর পার্টনার মো. আশরাফুজ্জামান, এসিএ, ইন্ডিপেনডেন্ট স্ক্রুটিনাইজার জেসমিন এন্ড এ্যসোসিয়েটস এর প্রতিনিধি জেসমিন আক্তার, এফসিএস এবং শেয়ার হোল্ডারগণ অনলাইনে উক্ত এজিএম এ অংশগ্রহণ করেন।

পিএস

Link copied!