গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাস ভবনের সামনের সড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দূর্বৃত্তরা। এতে এলাকা জুড়ে আতংক ছড়িয়ে পড়ে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সন্ধ্যার দিকে কে বা কারা জেলা প্রশাসকের বাসভবনের সামনে জেলার গুরুত্বপূর্ণ সড়ক বঙ্গবন্ধু সড়কে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে বিকট শব্দে বিস্ফোরিত হলে এলাকা জুড়ে আতংক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে কে বা কারা কেন এ ঘটনা ঘটিয়েছে তার কারণ জানাতে পারেনি পুলিশ।
এম
আপনার মতামত লিখুন :