বকেয়া বাকি রেখে কারখানা বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ 

  • ময়মনসিংহ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ১২:১২ পিএম
বকেয়া বাকি রেখে কারখানা বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ 

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শেফার্ড (গ্রুপের) জিন্স লিমিটেড কারখানার শ্রমিকরা।

শনিবার (১৪ ফেব্রুয়ারী) সকাল আটটার দিকে শ্রমিকরা প্রায় দেড় ঘন্টা  মহাসড়ক অবরোধ করলে সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহন চালকরা।

শ্রমিকদের দাবি, তাদের এক মাসের বকেয়া বেতন, ছুটির পাওনা পরিশোধ না করে এবং বিনা নোটিশে কারখানা বন্ধ করে দেওয়ায় তারা বাধ্য হয়ে সড়কে অবস্থান নেন।

খবর পেয়ে থানা পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেন। পরে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলে তারা অবরোধ প্রত্যাহার করেন।

অবরোধ তুলে নেওয়ার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এ ব্যাপারে মিল কতৃপক্ষের কারো বক্তব্য পাওয়া যায়নি।

এম

Link copied!