রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার ১ জুন শুরু হবে: আইনমন্ত্রী 

  • চুয়াডাঙ্গা প্র‌তি‌নি‌ধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২৫, ২০২৬, ০৮:২৯ পিএম
রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার ১ জুন শুরু হবে: আইনমন্ত্রী 

ছবি : প্রতিনিধি

চুয়াডাঙ্গা: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আগামী ১ জুন থেকে রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু হচ্ছে। সোমবার (২৫ মে)  চুয়াডাঙ্গায় বিএনপি'র দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের সাথে এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, রামিসা ধর্ষণ ও হত্যার সাথে জড়িত প্রধান অভিযুক্তকে সাত ঘণ্টার মাথায় গ্রেফতার করা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। আমরা বলেছিলাম, এক সপ্তাহের মধ্যে চার্জশিট হবে। এক সপ্তাহের মধ্যে চার্জশিট হয়েছে। জুনের ১ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত আদালত ছুটিতে। শুধুমাত্র নারীর প্রতি সহিংসতা শিশুর প্রতি সহিংসতা সংক্রান্ত যে আদালত ছুটির বাইরে রাখার জন্য সরকার সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছে এ আদালত গুলো খোলা থাকবে। 

মো. আসাদুজ্জামান আরো বলেন, নাসির উদ্দিন পাটোয়ারী সাহেবের বিষয়টি স্থানীয়ভাবে যে আচরণ করা হয়েছে কেউ কামনা করে না ও শোভনীয় না। এনসিপির সাথে যে ঘটনা ঘটেছে তা রাজনৈতিক ভাবে এনসিপি যেমন দেখছে বিএনপি তেমনি রাজনৈতিকভাবে দেখছে। 

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গার দামুড়হুদায় অনুষ্ঠিত তিন দিনব্যাপী সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।

পিএস

Link copied!