জনগণ সব ষড়যন্ত্র প্রতিহত করবে: তারেক রহমান

  • সিলেট প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ০১:৩৩ পিএম
জনগণ সব ষড়যন্ত্র প্রতিহত করবে: তারেক রহমান

ছবি : প্রতিনিধি

সিলেট: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ষড়যন্ত্রকারীরা এখনও সক্রিয়। দেশে-বিদেশে বসে যারা ষড়যন্ত্র করছেন, তাদের থেকে সচেতন থাকতে হবে। দেশের মানুষ আগেও ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র প্রতিহত করেছে। আগামীতেও জনগণ সব ষড়যন্ত্র প্রতিহত করবে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুর সিলেটের আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত বিএনপির প্রথম নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।

বিএনপি চেয়ারম্যান বলেন, বিগত ১৬ বছরে উন্নয়নের নামে জনগণের সম্পদ লুট করে বিদেশে পাচার করা হয়েছে।

এদিন দুপুর ১২টা ২৫ মিনিটে জনসভার মঞ্চে পা রাখেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তার মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে উচ্ছ্বসিত হয়ে ওঠেন উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা। এসময় স্লোগানে-স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে জনসভার মাঠ।

মঞ্চে ওঠার সময় হাত তুলে সবাইকে অভিভাবদন জানান তারেক রহমান। এসময় হাজার হাজার নেতাকর্মীও তাকে হাত তুলে স্বাগত জানান।

এর আগে, বেলা পৌনে ১১টার দিকে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় বিএনপির প্রথম নির্বাচনি জনসভার কার্যক্রম।

এই জনসভাকে কেন্দ্র করে বুধবার রাত থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলা থেকে মিছিল নিয়ে জনসভাস্থলে জড়ো হতে থাকেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সভাস্থল।

Link copied!