মোহনগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

  • নেত্রকোনা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৫:০১ পিএম
মোহনগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

ছবি: প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় স্ত্রী রাজিয়া খাতুনকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী আবু বাক্কারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নেত্রকোনা জেলা দায়রা জজ আদালতের বিচারক মোছা. মরিয়ম-মুন-মুজুরী এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাঁকে দণ্ডবিধির ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করা হয়।

মামলার তথ্যে জানা গেছে, ২০১৪ সালের ২৯ এপ্রিল মোহনগঞ্জ উপজেলার বাসুন্তিয়া গ্রামে পারিবারিক কলহের জেরে আবু বাক্কার শার্ট গলায় পেঁচিয়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেন। পরদিন এ ঘটনায় মোহনগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়।

এসএইচ 
 

Link copied!